ওয়েবসাইট ↗
ডকুমেন্টেশন › দোকান গাইড › কাস্টমারকে বাল্ক SMS
20✉️

কাস্টমারকে বাল্ক SMS

নতুন মডেল এল, ঈদের অফার, দোকান বন্ধ থাকবে — একবার লিখে সব কাস্টমারকে পাঠান। বাঁদিকের ফিল্টার দিয়ে ঠিক করুন কারা পাবেন, ডানদিকে লিখুন কী যাবে।

মেসেজে {name} লিখলে প্রত্যেকের কাছে তার নিজের নাম বসে যায়।

📍 কোথায় পাবেন: বাঁদিকের মেনু: সেটআপ → এসএমএস → বাল্ক SMS।

ছবি 20.1বাল্ক SMS
বাল্ক SMS — PhoneSell Pro দোকান গাইড1234567
🔍 ছবিতে চাপলে বড় হবে
  1. 1
    গ্রাহক / কর্মী। কাস্টমারদের পাঠাবেন, নাকি নিজের স্টাফদের।
  2. 2
    কে পাবেন। নাম বা নম্বর দিয়ে খুঁজুন; কাস্টমারের অবস্থা আর কিস্তির অবস্থা দিয়ে বাছুন।
  3. 3
    বিক্রির টাকা বাকি আছে। শুধু যাদের কাছে বাকি, তাদের পাঠাতে টিক দিন। কবে কিনেছেন বা কবে থেকে কাস্টমার — তারিখ দিয়েও বাছা যায়।
  4. 4
    মিলেছে। ফিল্টারে কারা কারা পড়ল, নামসহ দেখায়।
  5. 5
    টেমপ্লেট। ঈদ অফার, নতুন স্টক, বাকি মনে করিয়ে দেওয়া — চাপলেই লেখা বসে যায়, দরকারমতো বদলে নিন।
  6. 6
    প্রাপক ও ক্রেডিট। কতজন পাবেন, কত SMS লাগবে আর আপনার কত ক্রেডিট আছে।
  7. 7
    পাঠান। নিশ্চিত করলে পাঠানো শুরু হয়; নিচে ক্যাম্পেইনের তালিকায় কতটা গেল দেখা যায়।
💡 মনে রাখবেন
  • SMS ক্রেডিট শেষ হলে এসএমএস → ক্রয় থেকে কিনুন।