12🔁
ফেরত ও এক্সচেঞ্জ — ট্রেড-ইন
কাস্টমার মাল ফেরত দিলে মূল মেমো থেকেই ফেরত নিন — কোন পণ্য কয়টা ফিরল দিলেই মাল স্টকে ফিরে যাবে আর টাকা ফেরতের হিসাব হবে।
কাস্টমার পুরনো ফোন দিয়ে নতুন ফোন নিলে সেটা ট্রেড-ইন — পুরনো ফোনের দাম নতুনের দাম থেকে কেটে যায়, আর পুরনো ফোনটা আপনার স্টকে ওঠে।
📍 কোথায় পাবেন: ফেরত: ইনভয়েস → অ্যাকশন → ফেরত। ট্রেড-ইন: নতুন বিক্রয় পাতার নিচে।
12345🔍 ছবিতে চাপলে বড় হবে
- 1ফেরত পরিমাণ। কোন পণ্য কয়টা ফেরত এল।
- 2পুনরায় স্টক। টিক থাকলে মাল আবার বিক্রির জন্য স্টকে ফিরবে। নষ্ট হলে টিক তুলে দিন।
- 3হিসাব থেকে রিফান্ড। কাস্টমারকে টাকা ফেরত দিলে কোন হিসাব থেকে দিলেন।
- 4অন্য পণ্যের সাথে বদল। টাকা ফেরত না দিয়ে অন্য মাল দিলে টিক দিন — শুধু দামের পার্থক্যটুকু লেনদেন হবে।
- 5ফেরত রেকর্ড করুন। চাপলেই স্টক আর হিসাব ঠিক হয়ে যাবে।
12345🔍 ছবিতে চাপলে বড় হবে
- 1পুরনো ফোন। কোন মডেল নিলেন, তালিকা থেকে বাছুন।
- 2IMEI। পুরনো ফোনের IMEI — এটা দিয়েই পরে ফোনটা বিক্রি করবেন।
- 3গ্রেড ও ব্যাটারি। ফোনের অবস্থা (A, B, C) আর ব্যাটারি কত %।
- 4মূল্য। পুরনো ফোনের জন্য কত টাকা ধরলেন।
- 5ট্রেড-ইন ক্রেডিট। এই টাকা নতুন ফোনের দাম থেকে কেটে যায়; নিচে দেখায় কাস্টমারকে আর কত দিতে হবে।
💡 মনে রাখবেন
- সব ফেরত আর এক্সচেঞ্জ একসাথে দেখতে মেনু: বিক্রয় → এক্সচেঞ্জ ও রিটার্ন।