ওয়েবসাইট ↗
ডকুমেন্টেশন › দোকান গাইড › শুরু করুন — দোকান অংশে ঢোকা
1🚪

শুরু করুন — দোকান অংশে ঢোকা

লগইন করার পরে একটা পাতা আসে, যেখানে দুটো বড় কার্ড থাকে। দোকানের বিক্রি, স্টক, কেনাকাটা আর হিসাবের সব কাজ ডানদিকের সবুজ কার্ডে — “বিজনেস / দোকান ম্যানেজ”।

এই গাইডে দোকান অংশের সব কাজ একটা একটা করে দেখানো হয়েছে। কিস্তির ফোন লক-আনলকের কাজ আলাদা লকার গাইডে আছে।

ধাপে ধাপে
  1. ব্রাউজারে phonesellpro.com খুলে লগইন চাপুন।
  2. আপনার ইমেইল বা ইউজারনেম আর পাসওয়ার্ড দিন।
  3. প্রবেশ পাতায় বিজনেস / দোকান ম্যানেজ → খুলুন চাপুন।
ছবি 1.1লগইনের পরের প্রবেশ পাতা
লগইনের পরের প্রবেশ পাতা — PhoneSell Pro দোকান গাইড12
🔍 ছবিতে চাপলে বড় হবে
  1. 1
    বিজনেস / দোকান ম্যানেজ — খুলুন। বিক্রি, স্টক, কেনা, বাকি আর হিসাবের সব কাজ এখানে।
  2. 2
    লকার ম্যানেজ। কিস্তিতে দেওয়া ফোন লক/আনলক আর কিস্তি আদায়ের কাজ। এটা দোকানের সাথে একসাথে চালানো যায়।
💡 মনে রাখবেন
  • ভেতরে ঢোকার পরেও উপরের “লকার ⇄” বোতাম চেপে যেকোনো সময় লকার অংশে যেতে পারবেন — আবার লগইন লাগবে না।
  • মোবাইল থেকেও একই ঠিকানায় লগইন করে সব কাজ করা যায়।