ওয়েবসাইট ↗
ডকুমেন্টেশন › দোকান গাইড › মাল কেনা — স্টকে পণ্য তোলা
6🚚

মাল কেনা — স্টকে পণ্য তোলা

সাপ্লায়ারের কাছ থেকে মাল এলে এখানে লিখুন। সেভ করলেই মাল স্টকে ঢোকে, সাপ্লায়ারের বাকি বাড়ে আর যত টাকা দিলেন তা ক্যাশ/ব্যাংক থেকে কাটে।

ফোনের বেলায় প্রতিটা সেটের IMEI স্ক্যান করতে হয় — এতে পরে কোন সেট কাকে বিক্রি হলো, ওয়ারেন্টি কবে শেষ, সব খুঁজে পাবেন।

📍 কোথায় পাবেন: বাঁদিকের মেনু: ক্রয় → ক্রয়সমূহ → নতুন ক্রয়।

ধাপে ধাপে
  1. সরবরাহকারী বাছুন (নতুন হলে পাশের “+ নতুন”)।
  2. সাপ্লায়ারের চালান নম্বর আর তারিখ দিন।
  3. পণ্যের নাম লিখে বা বারকোড স্ক্যান করে তালিকায় তুলুন।
  4. ফোন হলে প্রতিটা সেটের IMEI স্ক্যান করুন — সংখ্যা নিজে থেকেই গোনা হবে।
  5. ডানদিকে কত টাকা দিলেন আর কোন হিসাব থেকে দিলেন, লিখে ক্রয় সংরক্ষণ চাপুন।
ছবি 6.1নতুন ক্রয়
নতুন ক্রয় — PhoneSell Pro দোকান গাইড12345678
🔍 ছবিতে চাপলে বড় হবে
  1. 1
    সরবরাহকারী। কার কাছ থেকে কিনলেন। হাতে হাতে নগদে কিনলে ফাঁকা রাখুন (ওয়াক-ইন)।
  2. 2
    ইনভয়েস নং ও তারিখ। সাপ্লায়ারের চালানের নম্বর — পরে মেলাতে সুবিধা হয়।
  3. 3
    পণ্য খুঁজুন বা স্ক্যান করুন। নাম লিখে তালিকা থেকে বাছুন, অথবা বারকোড স্ক্যানার দিয়ে স্ক্যান করুন।
  4. 4
    একক খরচ। প্রতি পিস কত টাকায় কিনলেন। এক্সেসরিজে পাশে পরিমাণ দিন।
  5. 5
    IMEI। ফোনের প্রতিটা সেটের IMEI এক লাইনে। স্ক্যান করে Enter চাপলে পরের লাইনে যাবে; ডুয়াল সিম হলে IMEI ২-ও দিতে পারেন।
  6. 6
    পেমেন্ট। এখন কত টাকা দিলেন আর কোন হিসাব (ক্যাশ/ব্যাংক/বিকাশ) থেকে। একাধিক হিসাব থেকে দিলে “পদ্ধতি যোগ” চাপুন।
  7. 7
    বাকি (এই বিল)। পুরো টাকা না দিলে বাকিটা সাপ্লায়ারের খাতায় যোগ হবে।
  8. 8
    ক্রয় সংরক্ষণ। চাপলেই মাল স্টকে ঢুকে যাবে।
ছবি 6.2সব ক্রয়ের তালিকা
সব ক্রয়ের তালিকা — PhoneSell Pro দোকান গাইড1234
🔍 ছবিতে চাপলে বড় হবে
  1. 1
    নতুন ক্রয়। উপরের ফর্ম খোলে।
  2. 2
    ফিল্টার। নির্দিষ্ট সাপ্লায়ার বা সময়ের (আজ, এই মাস…) কেনা দেখুন।
  3. 3
    অ্যাকশন। ভাউচার প্রিন্ট, সাপ্লায়ারকে মাল ফেরত, বা ভুল হলে মুছে দেওয়া।
  4. 4
    বাকি। এই কেনার কত টাকা এখনো দেওয়া হয়নি।
💡 মনে রাখবেন
  • কেনা এন্ট্রি মুছলে মাল স্টক থেকে বের হয়ে যায় আর টাকার হিসাবও উল্টে যায় — তাই ভুল হলে নির্ভয়ে মুছে আবার লিখুন।
  • মাল আগে অর্ডার করে পরে এলে “স্ট্যাটাস”-এ অর্ডার করা বাছুন; মাল হাতে এলে গৃহীত করুন।