22🗓️
প্রতিদিনের কাজ — দোকান খোলা থেকে বন্ধ
এই কয়টা অভ্যাস রাখলে মাস শেষে হিসাব নিয়ে আর মাথা ঘামাতে হবে না।
ধাপে ধাপে
- সকালে — ড্যাশবোর্ড। গতকালের বিক্রি, আজ কার কাছ থেকে বাকি পাওয়ার কথা, কোন পণ্য কম আছে দেখুন।
- মাল এলে — নতুন ক্রয়। IMEI স্ক্যান করে স্টকে তুলুন, দরকার হলে বারকোড লেবেল প্রিন্ট করুন।
- প্রতিটা বিক্রি — নতুন বিক্রয়। মুখে মুখে না রেখে সঙ্গে সঙ্গে মেমো কাটুন।
- টাকা পেলে — প্রাপ্য → সংগ্রহ করুন।
- খরচ হলেই — দ্রুত ব্যয়। নাস্তা থেকে ভাড়া, সব।
- দোকান বন্ধের আগে — ক্যাশ ক্লোজ। ড্রয়ারের টাকা গুনে মিলিয়ে নিন।
💡 মনে রাখবেন
- সপ্তাহে একবার রিপোর্ট → Profit & Margin দেখুন — কোন পণ্যে লাভ বেশি, সেটা বেশি তুলুন।