ওয়েবসাইট ↗
ডকুমেন্টেশন › দোকান গাইড › সাপ্লায়ার — কার কাছ থেকে মাল কেনেন
5🤝

সাপ্লায়ার — কার কাছ থেকে মাল কেনেন

যাদের কাছ থেকে ফোন বা এক্সেসরিজ কেনেন, তাদের এখানে একবার যোগ করে রাখুন। প্রতিটা কেনার পরে কাকে কত টাকা দেওয়া বাকি, সেটা নিজে থেকেই হিসাব হয়।

📍 কোথায় পাবেন: বাঁদিকের মেনু: ক্রয় → সরবরাহকারী।

ছবি 5.1সরবরাহকারীর তালিকা
সরবরাহকারীর তালিকা — PhoneSell Pro দোকান গাইড12345
🔍 ছবিতে চাপলে বড় হবে
  1. 1
    সরবরাহকারী যোগ করুন। নাম, কোম্পানি আর ফোন নম্বর দিন।
  2. 2
    মোট প্রদেয়। সব সাপ্লায়ারকে মিলিয়ে কত টাকা দেওয়া বাকি।
  3. 3
    প্রদেয়। এই সাপ্লায়ারকে কত টাকা দেওয়া বাকি।
  4. 4
    খতিয়ান। কবে কত টাকার মাল নিলেন, কবে কত দিলেন — তারিখ ধরে পুরো হিসাব।
  5. 5
    পরিশোধ। সাপ্লায়ারকে টাকা দিলে এখানে লিখুন — কোন হিসাব (ক্যাশ/ব্যাংক/বিকাশ) থেকে দিলেন, সেটাও।