ওয়েবসাইট ↗
ডকুমেন্টেশন › দোকান গাইড › নতুন বিক্রি (POS) — ক্যাশ মেমো কাটা
9🛒

নতুন বিক্রি (POS) — ক্যাশ মেমো কাটা

দোকানের সবচেয়ে বেশি ব্যবহার হওয়া পাতা এটাই। পণ্য স্ক্যান করুন, টাকা নিন, বিক্রয় সম্পন্ন চাপুন — স্টক কমে যাবে, ক্যাশে টাকা যোগ হবে, লাভের হিসাব হবে, আর ইনভয়েস প্রিন্টের জন্য তৈরি থাকবে।

ফোনের IMEI স্ক্যান করলে ঠিক ওই সেটটাই বিক্রি হয় আর তার ওয়ারেন্টি কাস্টমারের নামে শুরু হয়।

📍 কোথায় পাবেন: উপরের নীল + নতুন বিক্রয় বোতাম, বা মেনু: বিক্রয় → নতুন বিক্রয়।

ধাপে ধাপে
  1. গ্রাহক ঘরে নাম বা ফোন নম্বর লিখে কাস্টমার বাছুন (নতুন হলে “+ নতুন”)। চেনা কাস্টমার না হলে ফাঁকাও রাখা যায়।
  2. বিক্রয়কর্মী বাছুন — কমিশন তার নামে উঠবে।
  3. স্ক্যান ঘরে ফোনের IMEI বা পণ্যের বারকোড স্ক্যান করুন; অথবা নাম লিখে বাছুন।
  4. দরকার হলে দাম বা ছাড় বদলান।
  5. কোন হিসাবে (ক্যাশ/ব্যাংক/বিকাশ) কত টাকা নিলেন লিখুন।
  6. ✔ বিক্রয় সম্পন্ন চাপুন — ইনভয়েস প্রিন্টের পাতা খুলবে।
ছবি 9.1নতুন বিক্রির পাতা — একটা ফোন আর একটা চার্জার
নতুন বিক্রির পাতা — একটা ফোন আর একটা চার্জার — PhoneSell Pro দোকান গাইড123456789
🔍 ছবিতে চাপলে বড় হবে
  1. 1
    নগদ বিক্রয় / কিস্তি (EMI)। কিস্তিতে বিক্রি হলে ডানের ট্যাব বাছুন — ডাউন পেমেন্ট, কিস্তির সংখ্যা আর লাভ % দিলেই কিস্তির তালিকা তৈরি হবে।
  2. 2
    গ্রাহক। নাম বা ফোন নম্বর লিখে খুঁজুন। নতুন কাস্টমার হলে “+ নতুন” চেপে সেখানেই যোগ করুন।
  3. 3
    বিক্রয়কর্মী। কে বিক্রি করলেন — তার কমিশন নিজে থেকেই হিসাব হবে।
  4. 4
    স্ক্যান বা খুঁজুন। IMEI বা বারকোড স্ক্যান করুন, অথবা নাম লিখে Enter চাপুন। ক্যামেরার বোতাম চাপলে মোবাইলের ক্যামেরা দিয়েও স্ক্যান করা যায়।
  5. 5
    বিক্রি হওয়া সেটের IMEI। এর নিচে ওয়ারেন্টি কত মাস, সেটাও বদলাতে পারবেন।
  6. 6
    সর্বমোট ছাড়। পুরো মেমোতে টাকায় (৳) বা শতাংশে (%) ছাড়। প্রতিটা পণ্যের লাইনেও আলাদা ছাড় দেওয়া যায়।
  7. 7
    পরিশোধ পদ্ধতি। কোন হিসাবে কত টাকা নিলেন। কিছু নগদ আর কিছু বিকাশে নিলে “+ পদ্ধতি যোগ” চাপুন।
  8. 8
    বাকি। পুরো টাকা না পেলে বাকিটা কাস্টমারের নামে লেখা থাকবে — পরে “প্রাপ্য” থেকে আদায় করবেন।
  9. 9
    বিক্রয় সম্পন্ন। চাপলেই বিক্রি সেভ, আর ইনভয়েস প্রিন্টের পাতা খুলবে।
💡 মনে রাখবেন
  • কাস্টমার পুরনো ফোন দিয়ে নতুন ফোন নিলে নিচের ট্রেড-ইন (এক্সচেঞ্জ) ব্যবহার করুন — পরের অধ্যায়ে আছে।
  • POS মেশিনে কার্ডে টাকা নিলে সেই হিসাবের চার্জ নিজে থেকেই খরচে যায় — নগদ ও ব্যাংক অধ্যায় দেখুন।
⚠️ সাবধান
  • কাস্টমার না বাছলে বাকি বিক্রি করা যায় না — বাকি দিলে অবশ্যই কাস্টমার বাছুন।