2📊
ড্যাশবোর্ড — দোকানের আজকের অবস্থা
দোকানে ঢুকলেই এই পাতা খোলে। দিনের শুরুতে একবার চোখ বুলিয়ে নিলেই বুঝবেন আজ কত বিক্রি হলো, কার কাছে কত টাকা পাবেন আর দোকানে কত টাকার মাল আছে।
সবচেয়ে বেশি লাগে এমন কাজের বোতাম — নতুন বিক্রয়, দ্রুত আয়, দ্রুত ব্যয় — উপরেই রাখা আছে।
📍 কোথায় পাবেন: বাঁদিকের মেনুর একদম উপরে ড্যাশবোর্ড।
123456🔍 ছবিতে চাপলে বড় হবে
- 1নতুন বিক্রয়। এক চাপে বিক্রির পাতা (POS) খোলে।
- 2দ্রুত আয়। বিক্রির বাইরের আয় — সার্ভিস চার্জ, ভাড়া ইত্যাদি।
- 3দ্রুত ব্যয়। দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, নাস্তা — যেকোনো খরচ।
- 4একনজরে। আজকের বিক্রি, এই মাসের কেনা, দোকানের মোট স্টক মূল্য, কাস্টমারের কাছে পাওনা (আদায়যোগ্য) আর সাপ্লায়ারকে দেওয়া বাকি (প্রদেয়)।
- 5স্টক মূল্য। দোকানে এখন কেনা দামে কত টাকার মাল আছে।
- 6বিক্রয় ও মুনাফা। শেষ ১৪ দিনের বিক্রি আর লাভের চার্ট — কোন দিন ভালো গেল, এক নজরে।
💡 মনে রাখবেন
- কোনো কার্ডে চাপ দিলে তার পুরো তালিকা খুলবে — যেমন “আদায়যোগ্য” চাপলে যাদের কাছে টাকা বাকি তাদের তালিকা।
- উপরের মেনু সার্চে / চেপে যেকোনো পাতার নাম লিখে সরাসরি যেতে পারবেন।