ওয়েবসাইট ↗
ডকুমেন্টেশন › দোকান গাইড › বাকি আদায় — প্রাপ্য
11💰

বাকি আদায় — প্রাপ্য

বাকিতে বিক্রি করলে টাকাটা এখানে কাস্টমারের নামে জমা থাকে। কাস্টমার টাকা দিলে “সংগ্রহ করুন” চেপে লিখে দিন — বাকি কমে যাবে আর টাকা ক্যাশে যোগ হবে।

উপরের দুই কার্ডে আজ আর কাল কার কিস্তি বা বাকি দেওয়ার দিন, সেটা আলাদা করে দেখায়।

📍 কোথায় পাবেন: বাঁদিকের মেনু: বিক্রয় → প্রাপ্য।

ছবি 11.1প্রাপ্য — আদায় লেখা হচ্ছে
প্রাপ্য — আদায় লেখা হচ্ছে — PhoneSell Pro দোকান গাইড12345
🔍 ছবিতে চাপলে বড় হবে
  1. 1
    মোট প্রাপ্য। সব কাস্টমারের কাছে মিলিয়ে কত টাকা পাবেন।
  2. 2
    আজ শেষ দিন / আগামীকাল দেয়। আজ-কাল যাদের টাকা দেওয়ার কথা।
  3. 3
    টাকা ও হিসাব। কত টাকা পেলেন আর কোন হিসাবে (ক্যাশ/ব্যাংক/বিকাশ) রাখলেন।
  4. 4
    সংগ্রহ রেকর্ড করুন। চাপলেই বাকি কমবে, কাস্টমারকে রসিদ SMS যেতে পারে।
  5. 5
    মনে করিয়ে দিন। কাস্টমারকে তার নাম আর বাকির পরিমাণ বসানো SMS পাঠায়।