ওয়েবসাইট ↗
ডকুমেন্টেশন › দোকান গাইড › স্টাফ, কমিশন ও বেতন
17👥

স্টাফ, কমিশন ও বেতন

প্রতিটা কর্মীর একটা ওয়ালেট আছে। বিক্রির কমিশন সেখানে জমা হয়, অগ্রিম নিলে কাটে, মাস শেষে বেতন যোগ হয় — কাকে কত দিতে হবে, সবসময় পরিষ্কার।

বিক্রির সময় “বিক্রয়কর্মী” বাছলেই কমিশন নিজে থেকে হিসাব হয়। চাইলে কর্মী বিক্রির পরে কমিশনের SMS-ও পান।

📍 কোথায় পাবেন: বাঁদিকের মেনু: কর্মী অংশ — কর্মী, হাজিরা, ওয়ালেট ও অগ্রিম, বিক্রয় কমিশন, বেতন।

ছবি 17.1বিক্রয় কমিশন রিপোর্ট
বিক্রয় কমিশন রিপোর্ট — PhoneSell Pro দোকান গাইড1234
🔍 ছবিতে চাপলে বড় হবে
  1. 1
    বিক্রয়কর্মী ও তারিখ। কার, কোন সময়ের কমিশন দেখবেন।
  2. 2
    মোট কমিশন। নিচে প্রত্যেকের নামে আলাদা যোগফল আর কয়টা বিক্রি।
  3. 3
    বিক্রয়। কোন মেমো থেকে কমিশন এল।
  4. 4
    কমিশন। লাভের % বা পণ্যপ্রতি নির্দিষ্ট টাকা — যেভাবে ঠিক করেছেন।
ছবি 17.2মাসিক বেতন শিট
মাসিক বেতন শিট — PhoneSell Pro দোকান গাইড12345
🔍 ছবিতে চাপলে বড় হবে
  1. 1
    মাস ও বছর। কোন মাসের বেতন।
  2. 2
    বেতন তৈরি করুন। সব সক্রিয় কর্মীর জন্য এক চাপে খসড়া শিট।
  3. 3
    বোনাস, অন্যান্য, কর্তন। কারও বাড়তি বা কাটা থাকলে লিখুন।
  4. 4
    সব পরিশোধ। বেতন সবার ওয়ালেটে জমা হয়; তারপর যখন নগদ দেবেন, ওয়ালেট থেকে দিন।
  5. 5
    শীট প্রিন্ট করুন। সই নেওয়ার জন্য।
💡 মনে রাখবেন
  • কমিশন চালু ও রেট ঠিক করুন স্টক সেটিংস থেকে; কোনো পণ্যে আলাদা কমিশন চাইলে পণ্যের ফর্মে “এই আইটেমে staff কমিশন দিন” টিক দিন।
  • কর্মীকে প্যানেলে লগইন দিতে চাইলে কর্মী তালিকায় “Panel” চালু করুন — তার অনুমতি কতটুকু, সেটা “টিম ও রোল” থেকে ঠিক করুন।