ওয়েবসাইট ↗
ডকুমেন্টেশন › দোকান গাইড › নগদ ও ব্যাংক — টাকা কোথায় কত
16🏦

নগদ ও ব্যাংক — টাকা কোথায় কত

দোকানের টাকা যেখানে যেখানে থাকে — ক্যাশ ড্রয়ার, ব্যাংক, বিকাশ মার্চেন্ট — প্রতিটা এখানে একটা করে হিসাব। বিক্রি, কেনা, খরচ সবকিছু এই হিসাবগুলোতেই যোগ-বিয়োগ হয়।

কার্ডে বা POS মেশিনে টাকা নিলে ব্যাংক কিছু চার্জ কাটে। সেই হিসাবে সেটেলমেন্ট চার্জ (%) একবার লিখে রাখলে, ওই হিসাবে বিক্রি হলেই চার্জটা নিজে থেকে খরচে চলে যাবে।

📍 কোথায় পাবেন: বাঁদিকের মেনু: ফাইন্যান্স → অ্যাকাউন্টিং → নগদ ও ব্যাংক।

ছবি 16.1নগদ ও ব্যাংক — হিসাব এডিট
নগদ ও ব্যাংক — হিসাব এডিট — PhoneSell Pro দোকান গাইড123456
🔍 ছবিতে চাপলে বড় হবে
  1. 1
    মোট নগদ ও ব্যাংক। সব হিসাব মিলিয়ে এই মুহূর্তে দোকানের হাতে কত টাকা।
  2. 2
    হিসাব যোগ করুন। নতুন ব্যাংক, বিকাশ/নগদ মার্চেন্ট বা POS মেশিন।
  3. 3
    ধরন। নগদ, ব্যাংক, না মোবাইল ব্যাংকিং (MFS)।
  4. 4
    সেটেলমেন্ট চার্জ। POS মেশিন বা কার্ডে যত % কাটে (যেমন 1.5)। বিক্রির পুরো টাকা জমা হয়, সাথে সাথে এই % খরচ হিসেবে কেটে যায়।
  5. 5
    হিসাব সংরক্ষণ।
  6. 6
    প্রতিটা হিসাবের কার্ড। এখন কত টাকা আছে। চাপ দিলে লেনদেনের তালিকা।
ছবি 16.2দিন শেষে ক্যাশ ক্লোজ
দিন শেষে ক্যাশ ক্লোজ — PhoneSell Pro দোকান গাইড1234
🔍 ছবিতে চাপলে বড় হবে
  1. 1
    প্রারম্ভিক ক্যাশ। সকালে ড্রয়ারে কত টাকা ছিল।
  2. 2
    প্রত্যাশিত নগদ। সারাদিনের বিক্রি-খরচ মিলিয়ে ড্রয়ারে কত থাকার কথা।
  3. 3
    গণনাকৃত নগদ। ড্রয়ারের টাকা গুনে লিখুন।
  4. 4
    পার্থক্য। শূন্য হলে সব ঠিক। কম-বেশি হলে নোটে কারণ লিখে সংরক্ষণ করুন।
💡 মনে রাখবেন
  • এক হিসাব থেকে আরেক হিসাবে টাকা সরালে (যেমন ক্যাশ থেকে ব্যাংকে জমা) হিসাব ট্রান্সফার ব্যবহার করুন — খরচ হিসেবে লিখবেন না।