18🔧
মেরামত সার্ভিস — জব কার্ড
প্রতিটা নষ্ট ফোনের জন্য একটা জব খোলা হয় — ফোনের IMEI, সমস্যা, আনুমানিক খরচ আর কবে দেবেন। কাস্টমার একটা স্লিপ পান।
কাজ এগোলে স্ট্যাটাস বদলান: গৃহীত → কাজ চলছে → প্রস্তুত → ডেলিভারি হয়েছে। “প্রস্তুত” করলে কাস্টমার SMS পান।
📍 কোথায় পাবেন: বাঁদিকের মেনু: মেরামত সার্ভিস → মেরামত কাজ।
12345🔍 ছবিতে চাপলে বড় হবে
- 1খুঁজুন। জব নম্বর, IMEI, মডেল বা কাস্টমারের নাম।
- 2নতুন জব। ফোন জমা নেওয়ার ফর্ম।
- 3স্ট্যাটাস। কাজ কোথায় আছে।
- 4মেকানিক। কে কাজ করছেন — মেকানিকের কমিশন তার নামে হিসাব হয়।
- 5বাকি। কাস্টমারের কাছে এই জবের কত টাকা পাওনা।