23❓
সাধারণ প্রশ্ন ও উত্তর
উত্তর না পেলে সফটওয়্যারের ভেতরের সাপোর্ট চ্যাট-এ লিখুন।
ভুল দামে বিক্রি হয়ে গেছে, কী করব?
ইনভয়েস → অ্যাকশন → এডিট থেকে ঠিক করুন। স্টক, ক্যাশ আর লাভের হিসাব নিজে থেকেই ঠিক হয়ে যাবে। বেশি গোলমাল হলে বিক্রিটা মুছে আবার করুন।
IMEI স্ক্যান করলাম, কিন্তু পাচ্ছে না কেন?
ফোনটা সম্ভবত স্টকে তোলা হয়নি, বা আগেই বিক্রি হয়ে গেছে। IMEI / সিরিয়াল ইউনিট-এ IMEI লিখে খুঁজে দেখুন। না থাকলে আগে নতুন ক্রয় দিয়ে স্টকে তুলুন।
স্টকে সংখ্যা মিলছে না, কী করব?
গুনে দেখে স্টক → স্টক সমন্বয় থেকে ঠিক করুন, কারণ লিখে রাখুন। কোথায় কম-বেশি হলো দেখতে স্টক লেজার খুলুন — প্রতিটা ঢোকা-বের হওয়া সেখানে লেখা থাকে।
থার্মাল (POS) প্রিন্টারে মেমো কেটে যাচ্ছে বা ছোট আসছে।
প্রিন্টের সময় কাগজের মাপ 80mm (বা আপনার রোলের মাপ) আর Margin “None” দিন। মেমোর সাইজ বাছুন POS।
একটা বিক্রিতে কিছু টাকা নগদ আর কিছু বিকাশে নিলাম — কীভাবে লিখব?
বিক্রির পাতায় পরিশোধ পদ্ধতি → + পদ্ধতি যোগ চাপুন, প্রতিটা হিসাবে আলাদা টাকা লিখুন।
কর্মী যেন শুধু বিক্রি করতে পারে, হিসাব দেখতে না পারে — সম্ভব?
হ্যাঁ। টিম ও রোল থেকে কর্মীকে লগইন দিন আর তার রোলে শুধু বিক্রির অনুমতি রাখুন।
একাধিক শাখা (ব্রাঞ্চ) চালানো যায়?
হ্যাঁ। টিম ও রোল → শাখা থেকে শাখা যোগ করুন। প্রতিটা শাখার স্টক আলাদা থাকে, আর স্থানান্তর দিয়ে এক শাখা থেকে আরেক শাখায় মাল পাঠানো যায়।
আমার পুরনো সফটওয়্যারের পণ্যগুলো কি একবারে আনা যাবে?
হ্যাঁ। ক্রয় → পণ্য ইমপোর্ট করুন থেকে Excel/CSV ফাইল দিয়ে সব পণ্য একসাথে তুলুন।