ওয়েবসাইট ↗
ডকুমেন্টেশন › দোকান গাইড › কোটেশন — দামের প্রস্তাব
14📝

কোটেশন — দামের প্রস্তাব

অফিস বা প্রতিষ্ঠান একসাথে কয়েকটা ফোন নিতে চাইলে আগে দামের প্রস্তাব চায়। কোটেশনে স্টক কমে না, টাকার হিসাবও হয় না — শুধু প্রস্তাব।

📍 কোথায় পাবেন: বাঁদিকের মেনু: বিক্রয় → কোটেশন।

ছবি 14.1নতুন দরপত্র
নতুন দরপত্র — PhoneSell Pro দোকান গাইড12345
🔍 ছবিতে চাপলে বড় হবে
  1. 1
    গ্রাহক। তালিকা থেকে বাছুন, বা পাশে নাম লিখুন।
  2. 2
    মেয়াদ শেষ। এই দাম কতদিন পর্যন্ত বহাল।
  3. 3
    পণ্য, পরিমাণ আর দাম। তালিকায় না থাকা জিনিসও নাম লিখে দেওয়া যায়।
  4. 4
    লাইন যোগ করুন। আরও পণ্য যোগ করতে।
  5. 5
    দরপত্র সংরক্ষণ। তারপর প্রিন্ট করে বা PDF করে পাঠান। কাস্টমার রাজি হলে তালিকা থেকে “বিক্রিতে রূপান্তর” চাপুন।