10🧾
ইনভয়েস — দেখা, প্রিন্ট, এডিট
প্রতিটা বিক্রি এখানে একটা লাইনে থাকে — কবে, কাকে, কত টাকা, কত বাকি আর কত লাভ। যেকোনো পুরনো মেমো আবার প্রিন্ট করা যায়।
📍 কোথায় পাবেন: বাঁদিকের মেনু: বিক্রয় → ইনভয়েস।
1234567🔍 ছবিতে চাপলে বড় হবে
- 1সময় বাছুন। আজ, গতকাল, এই সপ্তাহ, এই মাস বা নির্দিষ্ট তারিখের বিক্রি।
- 2দেখুন। মেমোর পুরো বিবরণ।
- 3প্রিন্ট। পছন্দের সাইজে মেমো প্রিন্ট (নিচের ছবি)।
- 4এডিট। ভুল দাম, পণ্য বা পেমেন্ট ঠিক করুন — স্টক আর হিসাব নিজে থেকেই ঠিক হয়ে যায়।
- 5ফেরত। কাস্টমার মাল ফেরত দিলে — “ফেরত ও এক্সচেঞ্জ” অধ্যায় দেখুন।
- 6মুছুন। পুরো বিক্রি বাতিল — মাল স্টকে ফেরে, টাকার হিসাব উল্টে যায়।
- 7মুনাফা। প্রতিটা বিক্রিতে কত টাকা লাভ হলো।
123456🔍 ছবিতে চাপলে বড় হবে
- 1POS / Pad। ছোট থার্মাল প্রিন্টারের রসিদ, বা দোকানের ছাপানো প্যাডে প্রিন্ট।
- 2A4-1 থেকে A4-6। বড় কাগজের ছয়টা আলাদা ডিজাইন — যেটা পছন্দ বাছুন। কোনটা আগে খুলবে তা স্টক সেটিংস-এ ঠিক করা যায়।
- 3প্রিন্ট। প্রিন্টারে পাঠান, বা “Save as PDF” দিয়ে কাস্টমারকে পাঠান।
- 4IMEI ও ওয়ারেন্টি। ফোনের IMEI আর ওয়ারেন্টি কবে শেষ — মেমোতেই লেখা থাকে।
- 5পেমেন্টের ইতিহাস। কবে কোন হিসাবে কত টাকা এল, আর এখন কত বাকি।
- 6QR কোড। কাস্টমার মোবাইলে স্ক্যান করলে মেমোটা অনলাইনে দেখতে পাবেন — নকল মেমো ধরা সহজ হয়।
💡 মনে রাখবেন
- দোকানের লোগো দিলে সব মেমোতে লোগো আসে; লোগো থাকলে নাম আলাদা করে লেখা হয় না। লোগো দিন সেটিংস → কোম্পানি ও ব্র্যান্ডিং থেকে।