15💸
দ্রুত আয় ও খরচ
দিনের সব ছোট-বড় খরচ এখানে লিখুন — তাহলে মাস শেষে আসল লাভ কত হলো, সঠিক দেখা যাবে।
খরচ বাকি রাখা যায় — যেমন বিলটা এসেছে কিন্তু পরে দেবেন। তখন “কিছুই না (বাকিতে)” বাছুন আর নির্ধারিত তারিখ দিন; সময় হলে মনে করিয়ে দেবে।
📍 কোথায় পাবেন: ড্যাশবোর্ডের দ্রুত আয় / দ্রুত ব্যয় বোতাম, বা মেনু: বিক্রয় → দ্রুত আয় / দ্রুত ব্যয়।
123456🔍 ছবিতে চাপলে বড় হবে
- 1ব্যয়ের ধরন। ভাড়া, বেতন, বিদ্যুৎ, মার্কেটিং ইত্যাদি। রিপোর্টে কোন খাতে কত খরচ, এটা দিয়েই দেখায়।
- 2মোট পরিমাণ। পুরো খরচ কত টাকা।
- 3এখন পরিশোধ। “পুরোটা”, “অর্ধেক” বা “কিছুই না (বাকিতে)” — এক চাপে বসে। কোন হিসাব থেকে দিলেন, সেটাও বাছবেন।
- 4প্রাপক। কাকে দিলেন — যেমন বাড়িওয়ালা, বিদ্যুৎ অফিস।
- 5নির্ধারিত তারিখ। বাকি থাকলে কবে দেবেন।
- 6ব্যয় রেকর্ড করুন। তালিকা থেকে পরে ভাউচার প্রিন্ট, শেয়ার, এডিট বা মুছতে পারবেন।
💡 মনে রাখবেন
- আয় লেখাও একই রকম — দ্রুত আয় পাতায় “নতুন আয়” চাপুন। যেমন: মোবাইল সার্ভিসিং চার্জ, দোকানের সামনের জায়গা ভাড়া।