19❓
সমস্যা ও সমাধান
সবচেয়ে বেশি যে প্রশ্নগুলো আসে, তার উত্তর। প্রশ্নে চাপলে উত্তর খুলবে।
ফোন লক পাঠালাম, কিন্তু লক হচ্ছে না কেন?
ফোনটা সম্ভবত অফলাইন — ইন্টারনেট পেলেই লক হবে। জরুরি হলে SMS কন্ট্রোল থেকে SMS দিয়ে লক পাঠান; সিম চালু থাকলেই কাজ করবে।
ফোন অনেকদিন অফলাইন দেখাচ্ছে, কী করব?
কাস্টমার হয়তো নেট বন্ধ রেখেছেন বা ফোন বন্ধ। কাস্টমারকে ফোন করুন। চাইলে লক রুলস-এ “অনেকক্ষণ ইন্টারনেট নেই” চালু করুন — তাহলে নির্দিষ্ট ঘণ্টা পরে ফোন নিজেই লক হবে।
এনরোল হচ্ছে না — কী ভুল হচ্ছে?
প্রায় সবসময় কারণ হয় ফোনে Google অ্যাকাউন্ট থাকা। ফোন factory reset করে কোনো অ্যাকাউন্ট যোগ না করে আবার চেষ্টা করুন। ব্র্যান্ড অনুযায়ী লুকানো সুইচের জন্য অ্যাপ ও সেটআপ → ব্র্যান্ড অনুযায়ী সাহায্য দেখুন।
অ্যাপ আপডেট ইনস্টল হচ্ছে না, “package conflicts” দেখাচ্ছে।
আপনার বা স্টাফের ফোনের পুরোনো অ্যাপটা আগে আনইনস্টল করুন, তারপর নতুনটা নামিয়ে ইনস্টল করুন। এটা একবারই লাগে।
কাস্টমার সিম খুলে ফেললে কী হবে?
লক রুলস-এ “সিম খোলা বা বদল” চালু থাকলে ফোন সাথে সাথে লক হবে — নেট না থাকলেও। বন্ধ থাকলে শুধু আপনার কাছে সতর্কতা আসবে।
কিস্তি শেষ — ফোন পুরোপুরি কাস্টমারকে দেব কীভাবে?
ফোনের পাতায় ডিভাইস রিলিজ করুন চাপুন। ফোন থেকে PhoneSell-এর নিয়ন্ত্রণ সরে যাবে, ফোন পুরোপুরি কাস্টমারের।
ভুল পেমেন্ট লিখে ফেলেছি, ঠিক করব কীভাবে?
কিস্তি আদায় তালিকায় সেই পেমেন্টের পাশে রিভার্স চাপুন। বকেয়া আগের মতো হবে, তারপর সঠিক টাকা আবার লিখুন।
নতুন ফোন যোগ করতে পারছি না।
ডিভাইস ক্রেডিট শেষ কি না দেখুন। ক্রেডিট না থাকলে নতুন ফোন যোগ হয় না — ক্রেডিট কিনুন থেকে কিনে নিন।