ওয়েবসাইট ↗
ডকুমেন্টেশন › লকার গাইড › কাস্টমার অ্যাপ ও আপনার ব্র্যান্ড
15📱

কাস্টমার অ্যাপ ও আপনার ব্র্যান্ড

কাস্টমারের ফোনে থাকা অ্যাপে কাস্টমার নিজের কিস্তি, বাকি টাকা আর পরের তারিখ দেখেন। লক হলে সেখান থেকেই আপনাকে কল করতে বা অনলাইনে কিস্তি দিতে পারেন।

অ্যাপের নিচে আপনার দোকানের নাম আর ফোন নম্বর দেখাতে এই অংশটা পূরণ করুন।

📍 কোথায় পাবেন: বাঁদিকের মেনু: লকার সেটআপ → অ্যাপ ও সেটআপ — পাতার নিচে “কাস্টমার অ্যাপে আপনার ব্র্যান্ড”।

ছবি 15.1কাস্টমার অ্যাপে আপনার ব্র্যান্ড
কাস্টমার অ্যাপে আপনার ব্র্যান্ড — PhoneSell Pro লকার গাইড123
🔍 ছবিতে চাপলে বড় হবে
  1. 1
    দোকানের নাম। অ্যাপের নিচে “Powered by …”-এ এই নাম দেখাবে।
  2. 2
    যোগাযোগ। ফোন আর WhatsApp নম্বর — কাস্টমার অ্যাপ থেকে এক চাপে কল করতে পারবেন।
  3. 3
    লাইভ প্রিভিউ। লিখতে লিখতেই দেখুন কাস্টমারের ফোনে কেমন দেখাবে।