10⚙️
লক রুলস — কী হলে ফোন নিজে থেকে লক হবে
কাস্টমার কিস্তির ফোন নিয়ে কারসাজি করার চেষ্টা করলে ফোন নিজে থেকেই লক হতে পারে। কোন কোন অবস্থায় লক হবে, সেটা আপনি এখানে চালু বা বন্ধ করবেন।
নিয়ম বদলালে সব ফোন পরেরবার অনলাইনে এলেই নতুন নিয়ম নিয়ে নেয়, আর নেট না থাকলেও মেনে চলে।
📍 কোথায় পাবেন: বাঁদিকের মেনু: লক নিয়ন্ত্রণ → লক রুলস।
123456🔍 ছবিতে চাপলে বড় হবে
- 1সিম খোলা বা বদল। চালু থাকলে সিম খুললে বা অন্য সিম দিলে ফোন লক হবে।
- 2ফ্যাক্টরি রিসেট স্ক্রিনে গেলে। চালু (স্বাভাবিক) থাকলে রিসেট স্ক্রিন খুললেই লক। বন্ধ থাকলে শুধু সতর্কতা আসবে।
- 3এলাকার বাইরে গেলে (জিওফেন্স)। চালু করলে ঠিক করে দেওয়া এলাকার বাইরে গেলে লক।
- 4অনেকক্ষণ অফলাইন। চালু করলে নিচে দেওয়া ঘণ্টার বেশি নেট না থাকলে ফোন নিজেই লক হবে।
- 5লক থাকা অবস্থায়। ফোন লক থাকলে কোন কোন জিনিস বন্ধ থাকবে — পরামর্শ: দুটোই চালু রাখুন।
- 6লক রুলস সেভ করুন। বদল করার পরে অবশ্যই চাপুন।
⚠️ সাবধান
- নিচের হলুদ ঘরে লেখা কিছু সুরক্ষা সবসময় চালু থাকে — যেমন অ্যাপ বন্ধ করা বা ফোন রি-ফ্ল্যাশের চেষ্টা। এগুলো বন্ধ করা যায় না।