2📊
লকার ড্যাশবোর্ড — এক নজরে সব
ড্যাশবোর্ড হলো লকারের প্রথম পাতা। দিনের শুরুতে একবার দেখে নিলেই বোঝা যায় কোন ফোনে নজর দিতে হবে।
📍 কোথায় পাবেন: লকার ম্যানেজে ঢুকলেই প্রথমে এই পাতা আসে। বাঁদিকের মেনুতে ড্যাশবোর্ড।
12345🔍 ছবিতে চাপলে বড় হবে
- 1মোট গ্রাহক। আপনার কাছ থেকে কিস্তিতে ফোন নেওয়া মোট কাস্টমার।
- 2কিস্তির ফোন। এখন কতগুলো ফোন কিস্তিতে চলছে, আর তার মধ্যে কতগুলো লক করা।
- 3বকেয়া। সব কাস্টমারের কাছে মোট কত টাকা পাবেন, আর কতজনের কিস্তির তারিখ পার হয়ে গেছে।
- 4ডিভাইস ক্রেডিট। নতুন ফোন লকারে যোগ করতে ক্রেডিট লাগে। এখানে দেখাবে কতগুলো বাকি আছে।
- 5ফোনের অবস্থা। কতগুলো ফোন সচল, কতগুলো লক করা, কতগুলো ছাড়া পেয়েছে — রঙে ভাগ করে দেখায়।
💡 মনে রাখবেন
- নিচে স্ক্রল করলে সব ফোনের লাইভ ম্যাপ পাবেন — কোন ফোন এখন কোথায় আছে।