ওয়েবসাইট ↗
ডকুমেন্টেশন › লকার গাইড › শুরু করুন — লগইন ও প্রবেশ পাতা
1🚪

শুরু করুন — লগইন ও প্রবেশ পাতা

লগইন করার পরে প্রথমে একটা পাতা আসে, যেখানে দুটো বড় কার্ড থাকে। আজ কোন কাজ করবেন, সেটা এখান থেকেই বেছে নেবেন।

কিস্তির ফোন, লক আর কিস্তি আদায়ের কাজ হলে বাঁদিকের নীল কার্ড। বিক্রি, স্টক আর হিসাবের কাজ হলে ডানদিকের সবুজ কার্ড। এই গাইড নীল কার্ডের — মানে লকারের — সব কাজ দেখাবে।

ধাপে ধাপে
  1. ব্রাউজারে phonesellpro.com খুলে লগইন চাপুন।
  2. আপনার ইমেইল বা ইউজারনেম আর পাসওয়ার্ড দিন।
  3. প্রবেশ পাতায় লকার ম্যানেজ → খুলুন চাপুন।
ছবি 1.1লগইনের পরের প্রবেশ পাতা
লগইনের পরের প্রবেশ পাতা — PhoneSell Pro লকার গাইড12
🔍 ছবিতে চাপলে বড় হবে
  1. 1
    লকার ম্যানেজ — খুলুন। কিস্তির ফোন দেখা, লক/আনলক আর কিস্তি আদায়ের সব কাজ এখানে।
  2. 2
    বিজনেস / দোকান ম্যানেজ — খুলুন। বিক্রি, স্টক আর হিসাবের কাজ। এই অংশ আপনার অ্যাকাউন্টে চালু না থাকলে লেখা থাকবে “দেখুন কী কী পাবেন”।
💡 মনে রাখবেন
  • ভেতরে ঢোকার পরেও উপরের রঙিন “দোকান ⇄” বোতাম চেপে যেকোনো সময় অন্য অংশে যেতে পারবেন — আবার লগইন করতে হবে না।
  • পাসওয়ার্ড ভুলে গেলে লগইন পাতার “ভুলে গেছেন?” লিংক চাপুন।