ওয়েবসাইট ↗
ডকুমেন্টেশন › লকার গাইড › ডিভাইস তালিকা — সব ফোন এক জায়গায়
3📱

ডিভাইস তালিকা — সব ফোন এক জায়গায়

কিস্তিতে বিক্রি করা সব ফোন এই পাতায় থাকে। কোন ফোন কার কাছে, কত টাকা বাকি, এখন অনলাইনে আছে কি না, লক করা কি না — সব এক নজরে দেখা যায়।

📍 কোথায় পাবেন: বাঁদিকের মেনু: লকার → ডিভাইস।

ছবি 3.1ডিভাইস তালিকা
ডিভাইস তালিকা — PhoneSell Pro লকার গাইড12345
🔍 ছবিতে চাপলে বড় হবে
  1. 1
    ডিভাইস যোগ করুন। নতুন কিস্তির ফোন বিক্রি করলে এখান থেকে যোগ করবেন (পরের অধ্যায়ে ধাপে ধাপে দেখানো আছে)।
  2. 2
    খোঁজার ঘর। কাস্টমারের নাম, ফোন নম্বর বা IMEI লিখলেই সেই ফোন বেরিয়ে আসবে।
  3. 3
    স্ট্যাটাস বাছাই। শুধু লক করা ফোন, শুধু বকেয়া আছে এমন ফোন — এভাবে ছেঁকে দেখতে পারবেন।
  4. 4
    ফোনের সারি। মডেল, IMEI, কাস্টমার, কত টাকা বাকি আর ফোনের অবস্থা। সারিতে চাপলে ফোনের পুরো পাতা খুলবে।
  5. 5
    সীমিত করুন (লক)। কিস্তি না দিলে এক চাপে ফোন লক করা যায়। টাকা পেলে পাশের রিস্টোর চেপে খুলে দিন।
💡 মনে রাখবেন
  • সবুজ “অনলাইন” মানে ফোনটা এই মুহূর্তে ইন্টারনেটে আছে — লক বা আনলক সাথে সাথে পৌঁছে যাবে।
  • ধূসর “অফলাইন” ফোনে লক পাঠালেও সমস্যা নেই — ফোন ইন্টারনেটে এলেই লক হয়ে যাবে।
  • লাল OVERDUE মানে কিস্তির তারিখ পার হয়ে গেছে।