ওয়েবসাইট ↗
ডকুমেন্টেশন › লকার গাইড › নতুন কিস্তির ফোন যোগ করুন (৫ ধাপ)
4➕

নতুন কিস্তির ফোন যোগ করুন (৫ ধাপ)

নতুন কিস্তির ফোন বিক্রি করলে পাঁচটা ছোট ধাপে সেটা লকারে যোগ করবেন। প্রতিটা ধাপ নিজে থেকেই সেভ হয় — মাঝপথে বন্ধ করলেও পরে ঠিক সেখান থেকেই শুরু করতে পারবেন।

📍 কোথায় পাবেন: বাঁদিকের মেনু: লকার → ডিভাইস যোগ করুন।

ধাপে ধাপে
  1. নতুন গ্রাহক — কাস্টমারের নাম, মোবাইল, NID আর ঠিকানা।
  2. ফোনের ব্র্যান্ড ও মডেল — তালিকা থেকে বেছে নিন।
  3. IMEI নম্বর — ফোনে *#06# ডায়াল করে দেখে নিন।
  4. কিস্তির হিসাব — দাম, ডাউন পেমেন্ট, লাভ আর কত কিস্তি।
  5. দেখে নিশ্চিত করুন — সব ঠিক থাকলে ফোন তৈরি হবে।
ছবি 4.1ধাপ ১ — নতুন গ্রাহক
ধাপ ১ — নতুন গ্রাহক — PhoneSell Pro লকার গাইড123
🔍 ছবিতে চাপলে বড় হবে
  1. 1
    দোকানে আগেই বিক্রি হয়েছে? দোকানের বিক্রির তালিকা থেকে ফোনটা বেছে নিলে কাস্টমার আর কিস্তির হিসাব নিজে থেকেই বসে যাবে।
  2. 2
    নতুন গ্রাহক। চাপলে কাস্টমারের ফর্ম খুলবে — নাম, মোবাইল, NID আর ঠিকানা দিয়ে সেভ করলে সোজা এখানে ফিরে আসবেন।
  3. 3
    পরবর্তী। কাস্টমার বাছাই হলে এটা চেপে পরের ধাপে যান।
ছবি 4.2ধাপ ২ — ফোনের ব্র্যান্ড ও মডেল
ধাপ ২ — ফোনের ব্র্যান্ড ও মডেল — PhoneSell Pro লকার গাইড12
🔍 ছবিতে চাপলে বড় হবে
  1. 1
    ব্র্যান্ড। Samsung, Xiaomi, Vivo… — লিখতে শুরু করলেই তালিকা আসবে।
  2. 2
    মডেল। ব্র্যান্ড বাছার পরে সেই ব্র্যান্ডের মডেলগুলো আসবে। নিশ্চিত না হলে খালি রাখলেও চলে।
ছবি 4.3ধাপ ৩ — IMEI নম্বর
ধাপ ৩ — IMEI নম্বর — PhoneSell Pro লকার গাইড12
🔍 ছবিতে চাপলে বড় হবে
  1. 1
    IMEI ১ — অবশ্যই দিতে হবে। ফোনে *#06# ডায়াল করলে দেখা যায়। ১৫ বা ১৬ অঙ্কের সংখ্যা।
  2. 2
    IMEI ২। দুই সিমের ফোনে দ্বিতীয় IMEI। এক সিমের ফোনে খালি রাখুন।
ছবি 4.4ধাপ ৪ — কিস্তির হিসাব
ধাপ ৪ — কিস্তির হিসাব — PhoneSell Pro লকার গাইড123456
🔍 ছবিতে চাপলে বড় হবে
  1. 1
    কিস্তি / EMI চালু। চালু থাকলে কিস্তির তারিখ পার হলে ফোন নিজে থেকেই লক হতে পারে। শুধু হাতে লক করতে চাইলে “শুধু ম্যানুয়াল লক” বেছে নিন।
  2. 2
    ফোনের দাম। কাস্টমারকে যে দামে বিক্রি করছেন।
  3. 3
    ডাউন পেমেন্ট। আজ নগদ কত নিলেন। কোন অ্যাকাউন্টে (ক্যাশ/বিকাশ) নিলেন, সেটাও বেছে দিন।
  4. 4
    লাভ %। বাকি টাকার উপর কত শতাংশ লাভ যোগ হবে।
  5. 5
    কিস্তি সংখ্যা ও ধরন। কত কিস্তি, আর মাসিক/সাপ্তাহিক/দৈনিক।
  6. 6
    কিস্তির সময়সূচি। উপরের তথ্য বদলালেই এখানে সাথে সাথে প্রতিটা কিস্তির তারিখ আর টাকা দেখাবে।
ছবি 4.5ধাপ ৫ — দেখে নিশ্চিত করুন
ধাপ ৫ — দেখে নিশ্চিত করুন — PhoneSell Pro লকার গাইড1
🔍 ছবিতে চাপলে বড় হবে
  1. 1
    নিশ্চিত করে ডিভাইস তৈরি করুন। সব তথ্য মিলিয়ে নিয়ে চাপুন। ফোন যোগ হবে, আর EMI চালু থাকলে কিস্তির চুক্তিও তৈরি হবে। এরপর ফোনটা এনরোল করুন (পরের অধ্যায়)।
💡 মনে রাখবেন
  • প্রতিটা নতুন ফোন লকারে যোগ করতে ১টা ডিভাইস ক্রেডিট লাগে। উপরে ডানে বাকি ক্রেডিট দেখা যায়।
  • উপরের “খসড়া নিজে থেকেই সেভ হয়েছে” লেখা মানে মাঝপথে বের হয়ে গেলেও কিছু হারাবে না।
⚠️ সাবধান
  • IMEI ভুল দিলে ফোন চেনা যাবে না। ফোনে *#06# ডায়াল করে মিলিয়ে দিন।