এই guide-এ দেখব PhoneSell Pro-তে একদম শুরু থেকে প্রথম কিস্তির বিক্রি আর ফোন lock পর্যন্ত কীভাবে যাবেন। প্রতিটা ধাপের বিস্তারিত software-এর ভেতরের ইউজার গাইডে-ও আছে।
ধাপ ১: Account খুলুন
Registration page-এ দোকান আর আপনার তথ্য দিয়ে account খুলুন। শুরুতে কোনো card লাগে না — ফ্রি trial দিয়ে শুরু হয়।
ধাপ ২: দোকানের তথ্য আর মালিক
প্রথমবার login করলে setup wizard দোকানের ঠিকানা, যোগাযোগ আর মালিকের তথ্য চাইবে। দোকানে কত টাকা মূলধন দিয়ে শুরু করছেন সেটাও দিন — এতে প্রথম দিন থেকেই হিসাব সঠিক থাকে। একাধিক partner থাকলে পরে Owners & Capital-এ যোগ করতে পারবেন।
ধাপ ৩: Cash, ব্যাংক আর বিকাশ account
দোকানের ক্যাশ ড্রয়ার নিজে থেকেই তৈরি থাকে। ব্যাংক বা বিকাশ/নগদ account থাকলে সেগুলোও যোগ করুন — প্রতিটার আলাদা balance দেখা যাবে। (Accounting)
ধাপ ৪: Stock তুলুন
- Supplier যোগ করুন।
- Purchase entry দিয়ে ফোন তুলুন — প্রতিটা ফোনের IMEI সহ। Scanner থাকলে scan করুন।
- Accessories-ও পরিমাণ ধরে তুলুন।
দোকানে আগে থেকে যা stock আছে সেটাও একইভাবে তুলুন। (Stock ও IMEI)
ধাপ ৫: প্রথম নগদ বিক্রি
POS খুলে IMEI scan করুন, দাম আর payment method দিন, invoice print করুন। Stock আর হিসাব নিজে থেকেই update হবে। (POS)
ধাপ ৬: প্রথম কিস্তির (EMI) বিক্রি
- Customer যোগ করুন — নাম, phone, NID, ঠিকানা, আর guarantor।
- POS-এ কিস্তিতে বিক্রি বেছে নিন।
- Down payment দিন (দরকার হলে নগদ + বিকাশ ভাগ করে)।
- কিস্তির সংখ্যা আর তারিখ দিন — schedule নিজে তৈরি হবে।
- চুক্তিপত্র print করে সই নিন।
বিস্তারিত: কিস্তি (EMI) ফিচার।
ধাপ ৭: ফোনে lock setup (QR)
- নতুন ফোনটা প্রথমবার চালু করুন (বা factory reset অবস্থায়)।
- Welcome screen-এ কয়েকবার tap করলে QR scanner খোলে।
- Panel-এর App Setup থেকে QR scan করুন — lock app বসে যাবে।
- দোকানের Gmail দিয়ে ফোনে লগইন রাখুন (FRP-র জন্য)।
কেন Gmail দরকার: FRP lock guide। Lock কীভাবে কাজ করে: সহজ ব্যাখ্যা।
ধাপ ৮: কিস্তি আদায়
Customer দোকানে এসে বা customer app থেকে বিকাশ/নগদে কিস্তি দিতে পারে। দেরি হলে ফোন নিজেই lock হয়, টাকা জমা হলে আনলক। বকেয়া list আর defaulter report থেকে কার কাছে যেতে হবে দেখে নিন।
ধাপ ৯: Staff যোগ করুন
Staff-কে আলাদা login দিন, আর শুধু তার কাজের permission। (Staff)
ধাপ ১০: দিন শেষে cash close, মাস শেষে report
প্রতিদিন cash মিলিয়ে নিন; মাস শেষে Profit & Loss দেখুন। কোন report কবে দেখবেন: Cash flow guide।
সাহায্য লাগলে
Setup-এ আটকে গেলে যোগাযোগ করুন বা গাইডেড ডেমো বুক করুন — আমাদের টিম বাংলায় দেখিয়ে দেবে।


