কিস্তিতে ফোন বিক্রির সবচেয়ে বড় ভয় — কাস্টমার ফোন নিয়ে কিস্তি দেওয়া বন্ধ করে দেয়। PhoneSell Pro-র ডিভাইস লকার এই ভয়টাই দূর করে। কিস্তির তারিখ পেরিয়ে গেলে ফোন নিজেই লক হয়ে যায়, আর কাস্টমার কিস্তি দিলেই সাথে সাথে খুলে যায়।

কিস্তি বাকি পড়লে আপনাকে কিছু করতে হয় না — নির্ধারিত সময় পেরোলেই ফোন লক হয়।
কাস্টমার ডাটা বা Wi-Fi বন্ধ রাখলেও ফোন লক হয় এবং লক থাকে। নেট এলে সিস্টেমের সাথে মিলে যায়।
ফ্যাক্টরি রিসেট, অ্যাপ আনইনস্টল আর লকার বন্ধ করার সেটিংস আটকে রাখা হয়। কেউ চেষ্টা করলে দোকানে অ্যালার্ট যায়।
প্যানেল বা দোকান অ্যাপ থেকে যেকোনো সময় নিজে লক বা আনলক করতে পারবেন।
লক হওয়া ফোনে কত টাকা বাকি আর কীভাবে দিতে হবে তা লেখা থাকে, সাথে দোকানের নম্বর।
নতুন ফোন প্রথম চালুর সময় একটা QR স্ক্যান করলেই লকার বসে যায়।
বিক্রির সময় ফোনে QR স্ক্যান করে লকার চালু করুন।
ডাউন পেমেন্ট আর মাসিক কিস্তির শিডিউল দিন।
দেরি হলে লক, টাকা এলে আনলক — আপনাকে পেছনে ছুটতে হয় না।
কয়েক মিনিটেই দোকান সেট করুন, আজই প্রথম ফোনটা সুরক্ষিত করুন — আর কিস্তির টাকার পেছনে ছোটা বন্ধ করুন।