পার্টনারশিপে দোকান চালানো ভালো — টাকা বেশি, দায়িত্ব ভাগ। কিন্তু সবচেয়ে বেশি সম্পর্ক নষ্ট হয় লাভ ভাগের সময়। কয়েকটা নিয়ম মানলে এটা এড়ানো যায়।
১. শুরুতেই অংশ (%) লিখে রাখুন
কে কত শতাংশের মালিক — মুখে না, লিখিতভাবে। সবার % মিলিয়ে ঠিক ১০০% হতে হবে।
২. মূলধন আর উত্তোলনের রেকর্ড
কে কবে কত টাকা দিলেন, কে কবে কত তুললেন — প্রতিটা লেনদেন তারিখসহ। মুখস্থ হিসাব থেকেই বেশিরভাগ ঝামেলা হয়।
৩. পিরিয়ড ধরে লাভ ভাগ
“এ পর্যন্ত যা লাভ হয়েছে” — এভাবে ভাগ করলে পরে কোন মাসের লাভ ভাগ হয়েছে আর কোনটা হয়নি বোঝা যায় না। মাস বা নির্দিষ্ট পিরিয়ড ধরে ভাগ করুন, আর খেয়াল রাখুন একই পিরিয়ড যেন দুইবার ভাগ না হয়।
৪. কিছু টাকা রিজার্ভ রাখুন
পুরো লাভ ভাগ না করে কিছু অংশ দোকানে রেখে দিন — নতুন স্টক বা হঠাৎ খরচের জন্য।
৫. সবাই যেন নিজের হিসাব দেখতে পারেন
প্রত্যেক পার্টনার নিজের মূলধন, লাভ আর উত্তোলন যেকোনো সময় দেখতে পারলে অবিশ্বাস তৈরি হয় না।
আরও পড়ুন: Partner ও লাভ বণ্টন ফিচার · Cash flow management · দ্বিতীয় branch checklist

