বাংলাদেশ · পাকিস্তান · নেপাল · মধ্যপ্রাচ্য — সব জায়গায় সেবা support@phonesellpro.com
মূলপাতা/ফিচারস/পার্টনার ও লাভ বণ্টন

পার্টনারশিপ দোকান — মূলধন আর লাভ বণ্টনের পরিষ্কার হিসাব

দুই-তিনজনের টাকায় চলা দোকানে কে কত দিল, কে কত পাবে — ঝামেলা ছাড়াই।

অনেক দোকান দুই বা তিনজনের বিনিয়োগে চলে। হিসাব পরিষ্কার না থাকলে লাভ ভাগের সময় ভুল বোঝাবুঝি হয়। PhoneSell Pro-তে প্রত্যেক পার্টনারের মূলধন, উত্তোলন আর লাভের অংশ আলাদা করে থাকে, আর লাভ বণ্টন হয় পিরিয়ড ধরে — একই মাসের লাভ দুইবার ভাগ হওয়ার সুযোগ নেই।

পার্টনার ও লাভ বণ্টন
✦ যা যা পাবেন

পার্টনার ও লাভ বণ্টন — মূল সুবিধা

✓পার্টনার ও মালিকানার %

প্রত্যেক পার্টনারের অংশ (%) রাখুন — মোট ১০০% না হলে বণ্টন হয় না।

✓মূলধন ও উত্তোলন

কে কবে কত টাকা দিলেন বা তুললেন — কোন অ্যাকাউন্টে, সব রেকর্ড।

✓পিরিয়ড অনুযায়ী লাভ বণ্টন

মাস বা যেকোনো পিরিয়ডের নিট লাভ হিসাব থেকে বের করে % অনুযায়ী ভাগ; চাইলে কিছু রিজার্ভ রাখুন।

✓কোনো দিন দুইবার না

পিরিয়ডগুলো একটার পর একটা চলে — কোনো দিন বাদ পড়ে না, দুইবারও ভাগ হয় না।

✓আলাদা স্টেটমেন্ট

প্রত্যেক পার্টনারের স্টেটমেন্ট তারিখ ধরে, A4 প্রিন্টসহ।

✓পার্টনারের নিজের লগইন

পার্টনার লগইন করে শুধু নিজের অংশ দেখতে পারেন — দোকানের আর কিছু না।

✦ কীভাবে কাজ করে

মাত্র ৩টি ধাপে

১

পার্টনার যোগ করুন

নাম আর মালিকানার % দিন, মূলধন এন্ট্রি করুন।

২

পিরিয়ড বাছুন

মাস শেষে "লাভ বণ্টন" চাপুন — নিট লাভ নিজেই আসবে।

৩

বণ্টন করুন

রিজার্ভ রেখে বাকিটা ভাগ — সবার স্টেটমেন্টে যোগ হয়।

✦ প্রশ্ন ও উত্তর

পার্টনার ও লাভ বণ্টন নিয়ে সাধারণ প্রশ্ন

ভুল বণ্টন হলে?
যেকোনো বণ্টন মুছে আবার করা যায়; মুছে দেওয়া পিরিয়ড আবার বণ্টন করা যায়।
লাভ কীভাবে হিসাব হয়?
ঐ তারিখগুলোর হিসাবের খাতার আয় থেকে খরচ বাদ দিয়ে। তাই মাসের সব খরচ এন্ট্রি হওয়ার পর বণ্টন করাই ভালো।
✦ আরও দেখুন

সম্পর্কিত ফিচার

PhoneSell Pro — প্রতিটা কিস্তি নিরাপদ করুন

কয়েক মিনিটেই দোকান সেট করুন, আজই প্রথম ফোনটা সুরক্ষিত করুন — আর কিস্তির টাকার পেছনে ছোটা বন্ধ করুন।