কিস্তির বিক্রি খাতায় লিখে রাখলে হিসাব গুলিয়ে যায় — কে কত দিল, কার কত বাকি, কবে কার তারিখ। PhoneSell Pro-তে প্রতিটা কিস্তির বিক্রি একটা চুক্তি হিসেবে থাকে, আর প্রতিটা কিস্তি আলাদা করে ট্র্যাক হয়।

কাস্টমার, ফোন, ডাউন পেমেন্ট আর কিস্তির সংখ্যা দিলেই শিডিউল তৈরি।
ডাউন পেমেন্টের কিছু নগদ, কিছু বিকাশে — একাধিক উপায়ে নেওয়া যায়।
কাস্টমার আর জামিনদারের তথ্যসহ চুক্তিপত্র প্রিন্ট করে সই নিয়ে রাখুন।
আজ কার কিস্তি, কে দেরি করছে — এক নজরে দেখুন।
কাস্টমার অ্যাপ থেকে বিকাশ/নগদে কিস্তি দিতে পারে, অথবা দোকানে এসে।
কিস্তি বাকি পড়লে ফোন অটো-লক, জমা হলে অটো-আনলক।
POS থেকে কিস্তিতে বিক্রি বেছে নিন।
ডাউন পেমেন্ট আর মাস সংখ্যা দিন, শিডিউল নিজেই তৈরি হবে।
প্রতি কিস্তি জমা নিন — হিসাবের খাতায় নিজে নিজেই পোস্ট হয়।
কয়েক মিনিটেই দোকান সেট করুন, আজই প্রথম ফোনটা সুরক্ষিত করুন — আর কিস্তির টাকার পেছনে ছোটা বন্ধ করুন।