PhoneSell Pro তৈরি হয়েছে মোবাইল দোকানের প্রতিদিনের সমস্যা ঘিরে — বিশেষ করে কিস্তিতে ফোন বিক্রির ঝুঁকি। আজ বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও মধ্যপ্রাচ্যের দোকান এটা ব্যবহার করছে।
বাংলাদেশে মোবাইল ফোনের বড় একটা অংশ কিস্তিতে বিক্রি হয়। কিন্তু দোকান মালিকের সবচেয়ে বড় ভয় থাকে — কাস্টমার কিস্তি দেওয়া বন্ধ করলে টাকা আর ফোন দুটোই হারানো। আমরা এই সমস্যাটার সমাধান দিয়ে শুরু করেছি: কিস্তি বাকি পড়লে ফোন নিজেই লক হয়।
তারপর দেখলাম, দোকান চালাতে আরও অনেক কিছু লাগে — বিক্রি, IMEI ধরে স্টক, হিসাব, স্টাফ, পার্টনারের লাভ ভাগ। তাই সব এক জায়গায় এনেছি, বাংলায়, যাতে যেকোনো দোকানদার সহজে চালাতে পারেন।
PhoneSell Pro-র যাত্রা শুরু বাংলাদেশে। আজ এটা চলছে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও মধ্যপ্রাচ্যের মোবাইল দোকানে — সেটআপ, ট্রেনিং আর সাপোর্ট সব অনলাইনে, তাই আপনার দোকান যেখানেই হোক কাজ করে।

কিস্তির ফোন থাকবে আপনার নিয়ন্ত্রণে — ইন্টারনেট ছাড়াও।
ডাউন পেমেন্ট, মাসিক কিস্তি, চুক্তিপত্র আর আদায় — সব এক জায়গায়।
কাস্টমার উধাও হলেও ফোন খুঁজে পান।
দোকানের কাউন্টারে দ্রুত বিক্রি, সঠিক বিল।
কোন ফোন কোথায়, কবে কেনা, কত লাভ — সব IMEI ধরে।
আয়, খরচ, লাভ-ক্ষতি আর ব্যালেন্স শিট — নিজে নিজেই তৈরি।
দুই-তিনজনের টাকায় চলা দোকানে কে কত দিল, কে কত পাবে — ঝামেলা ছাড়াই।
কে কবে এল, কত বিক্রি করল, কত বেতন — এক জায়গায়।
যেকোনো প্রশ্নের উত্তর রিপোর্টে।
কয়েক মিনিটেই দোকান সেট করুন, আজই প্রথম ফোনটা সুরক্ষিত করুন — আর কিস্তির টাকার পেছনে ছোটা বন্ধ করুন।